রবিবার, নভেম্বর ৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বছরের প্রথম চলচ্চিত্র মুক্তি পাচ্ছে ৩০ শে জানুয়ারী।

বছরের প্রথম চলচ্চিত্র মুক্তি পাচ্ছে ৩০ শে জানুয়ারী।

বছরের প্রথম চলচ্চিত্র মুক্তি পাচ্ছে ৩০ শে জানুয়ারী।


নতুন বছরের প্রথম মাসের ৩০ তারিখে মুক্তি পাচ্ছে বছরের প্রথম সিনেমা ‘ময়নার চর’। চরের মানুষের জীবন-সংগ্রামের গল্প স্থান পেয়েছে এই সিনেমায়। ভূমিহীন নদীভাঙা মানুষের অসহায়ত্ব সংগ্রাম করে বেঁচে থাকার নির্মমতা গল্প এই সিনেমায় তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন প্রযোজক।

লক্ষ্মীপুর জেলার রামগতি থানার আওতাধীন চরআব্দুল্লাহ, লম্বাখালীর চর। এই চর নদীতে জেগে ওঠে। এসব চরের থাকে না কোনো দলিল, পর্চা, দাগ নম্বর। এই সুযোগ গ্রহণ করে জোতদার, দখলদারেরা। দখল নিয়ে হয়ে সংঘর্ষ। নানা প্রতিকূলতার মধ্যেও ভূমিহীন মানুষগুলো সংগ্রাম করে বেঁচে থাকার স্বপ্ন দেখে। এ সমস্ত ঘটনা নিয়েই ময়নার চর গল্প এগিয়ে যায়।


সরকারি অনুদানের সিনেমা ‘ময়নার চর’-এ অভিনয় করেছেন চিত্রনায়ক মামনুন হাসান ইমন, চিত্রনায়িকা সুষ্মি রহমান, শিবা সানু, ড্যানিরাজ, আজম খান, পলাশ লোহ, মাহমুদুল হাসান, মিশকাত মাহমুদ প্রমুখ।

সুমন পারভেজ প্রযোজিত ‘ময়নার চর’ পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান বাবু। এরই মধ্যে সিনেমার একটি গান ‘ভেসকি দিয়া চইলা গেলি পান খাওয়াইলিনা’ সবার মুখে মুখে।