সোমবার, নভেম্বর ৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পত্নীতলায় ট্যাপেন্টাডল ও সিরাপসহ মাদক উদ্ধার

পত্নীতলায় ট্যাপেন্টাডল ও সিরাপসহ মাদক উদ্ধার

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পত্নীতলায় ৪৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও চার বোতল নেশাজাতীয় কাশির সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রোববার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জামাইপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।
বিজিবি জানায়, শীতলমাঠ বিওপির টহল কমান্ডার নায়েক মো. মনিরুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৫৪/৫-এস থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ৪৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও চার বোতল উইনক্রেক্স কফ সিরাপ উদ্ধার করা হয়।
উদ্ধার করা মাদকদ্রব্য পত্নীতলা থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।