রবিবার, নভেম্বর ৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পিরোজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: সুনাগরিক ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীর

পিরোজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: সুনাগরিক ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীর

‎​পিরোজপুর প্রতিনিধি

‎জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) রাতে পিরোজপুর সদর উপজেলা পরিষদের ওমর ফারুক মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  
‎​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। জেলা প্রশাসক মো. গোলাম রব্বানীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান এবং জেলা বিএনপির সদস্যসচিব সাইদুল ইসলাম কিসমত।  
‎​ অনুষ্ঠানে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন সরকারি সোহরাওয়ার্দী কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ শাহীন রেজা। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নব গোপাল সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য এবং দেশের রাজনৈতিক ইতিহাসে এর গুরুত্ব তুলে ধরা হয়।  
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের রক্ষণাবেক্ষণ এবং সাধারণ মানুষের নাগরিক সচেতনতার প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, শুধু সরকারের ওপর সব দায়িত্ব চাপালে হবে না; সুনাগরিক হিসেবে প্রতিটি নাগরিককে নিজ নিজ জায়গা থেকে আইনকানুন মেনে চলতে হবে।  
‎​প্রতিমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় অনেক সময় লাইসেন্স বা হেলমেট ছাড়াই মোটরসাইকেল চালানো হয়, যা আইন পরিপন্থী। আইন সবার জন্য সমান উল্লেখ করে তিনি বলেন, ছাত্রসমাজ, রাজনৈতিক নেতাকর্মী কিংবা সাধারণ নাগরিক—সবারই ন্যূনতম আইন ও শৃঙ্খলা মেনে চলা উচিত। এছাড়া নিজ নিজ প্রতিষ্ঠানকে নিজের মনে করে এর সেবা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।  
‎​অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরপর একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।