রবিবার, নভেম্বর ৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সাহেব রেজা  শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শ্যামনগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্যামনগর মডার্ন স্কুল মাঠে গিয়ে শেষ হয়। সেখানে উপজেলা শিল্পকলা একাডেমীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
পরে বিভিন্ন শ্রেণি-পেশার নবীন ও প্রবীণদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল খেলা। সবশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামছুজ্জাহান কনকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবির, শ্যামনগর থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ পিয়ার উদ্দিনসহ উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা।