রবিবার, নভেম্বর ৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মঠবাড়িয়ায় ৮ লাখ টাকার ইয়াবাসহ আটক ২

মঠবাড়িয়ায় ৮ লাখ টাকার ইয়াবাসহ আটক ২

​মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের মঠবাড়িয়ায় অভিযান চালিয়ে ২ হাজার ১৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১ লাখ টাকাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ শনিবার  রাত সারে ১০টায়  সাফা বন্দর এলাকা থেকে উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮ লাখ ৬ হাজার টাকা।
​আটককৃতরা হলেন ধানীসাফী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মুজাম্মেল বেপারীর ছেলে মো. রুবেল বেপারী (২৯) ও মিরুখালী ইউনিয়নের দেবীপুর গ্রামের  মৃত মো. আমির হোসেনের ছেলে ইমাদুল দফাদার (২৭)।
​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল সাফা বন্দর এলাকায় অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২ হাজার ১৫ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১ লাখ টাকা উদ্ধার করা হয়।
​মঠবাড়িয়া থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।