রবিবার, নভেম্বর ৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এনায়েতপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

থানা বিএনপির উদ্যোগে আলোচনা সভা শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত


এনায়েতপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ইসমাইল হোসেন-এনায়েতপুর শাহজাদপুর প্রতিনিধি:-

 সিরাজগঞ্জের এনায়েতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে এনায়েতপুর হাট চত্বরের আমতলায় থানা বিএনপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রওশন আলী মন্টু সরকার। সঞ্চালনা করেন থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম ও আবু সালেহ আহম্মদ জামিল।

আলোচনা সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সভায় বক্তব্য দেন এনায়েতপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক বিজয় আহম্মেদ, থানা যুবদলের সদস্যসচিব সাইদুল ইসলাম রাজ, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহরিয়ার ইমন ও সদস্যসচিব আহম্মেদ আলী, থানা কৃষকদলের সাধারণ সম্পাদক মুক্তার হাসান এবং থানা তাঁতীদলের সভাপতি আনছার আলী বেপারী।

এ ছাড়া বক্তব্য দেন খুকনি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ গোলাম হোসেন গোলাফ ও সদস্যসচিব আলহাজ নজরুল ইসলাম, জালালপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ওসমানগনি ও যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ সরকার এবং এনায়েতপুর থানা ছাত্রদলের সদস্যসচিব ইমতিয়াজ হাসান মোল্লা ও যুগ্ম আহ্বায়ক আরমান হোসেনসহ অন্য নেতারা।

আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয়।