আল-আমিন হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে বেলকুচি সরকারি কলেজ মাঠে উপজেলা প্রশাসন, বেলকুচির আয়োজনে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান।
এ সময় উপস্থিত ছিলেন,বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা লিয়াকত হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, পৌর বিএনপির সদস্য মনোয়ার হোসেন শামীম ও জাহিদুল হক মুক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলাকে কেন্দ্র করে মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দর্শকরা মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন। এ ধরনের আয়োজনের মাধ্যমে জাতীয় দিবস উদযাপনের পাশাপাশি স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চা, পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
