রবিবার, নভেম্বর ৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফরিদপুর ভাঙ্গায় ৪১ কেজি গাঁজা ও মাদক সিরাপসহ গ্রেপ্তার ২

ফরিদপুর ভাঙ্গায় ৪১ কেজি গাঁজা ও মাদক সিরাপসহ গ্রেপ্তার ২

বিপুল চন্দ, ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৪১ কেজি গাঁজা ও ৭১ বোতল উইনসেরেক্স সিরাপসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৪৩ হাজার টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান, নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এসআরবি সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ভাঙ্গা টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা-বরিশাল মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসায়। এ সময় একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ৪১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৩০ হাজার টাকা।
এ ঘটনায় পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পৈকখালী গ্রামের মো. রফেস মীরের ছেলে মো. মাইনুল ইসলাম (৩৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৩১ হাজার ১৮৫ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়।
অন্যদিকে, একই দিন দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে ভাঙ্গা টোল প্লাজার পূর্ব পাশে খুলনা-ঢাকা মহাসড়কে পৃথক অভিযান চালায় এসআরবি সদস্যরা। এ সময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে ৭১ বোতল উইনসেরেক্স সিরাপ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১৩ হাজার টাকা।
এ ঘটনায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কোলকাতা ভোগদীয়া গ্রামের মৃত হাসেম ভূইয়ার ছেলে মো. আলী হোসেন (৫৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে নগদ ৯০০ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
এসআরবি জানায়, গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজা, উইনসেরেক্স সিরাপসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
উদ্ধার করা মাদকদ্রব্য ও জব্দ করা মালামালসহ গ্রেপ্তার দুজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।