রবিবার, নভেম্বর ৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিয়াম - সুস্মিতা জুটি এখন ব্যাস্ত সময় পার করছেন।

সিয়াম - সুস্মিতা জুটি এখন ব্যাস্ত সময় পার করছেন।

সিয়াম - সুস্মিতা জুটি এখন ব্যাস্ত সময় পার করছেন।

ভারতীয় নায়িকা সুস্মিতা চট্টোপাধ্যায়। তাকে নিয়ে শ্রীলঙ্কায় আছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ। ‘রাক্ষস’ নামে নতুন সিনেমার শুটিং করছেন তারা সেখানে। সুস্মিতার পাশাপাশি বলিউডের একজন খল অভিনেতারও শ্রীলঙ্কার শুটিংয়ে যুক্ত আছেন বলে খবর পাওয়া গেছে।

 

 

সিনেমার শুটিং করতে গত সপ্তাহে শ্রীলঙ্কা যায় ২৮ সদস্যের একটি দল। তবে পুরোদমে শুটিং শুরু হয় গত বৃহস্পতিবার। 

জানা গেছে, কলকাতা, হায়দরাবাদ ও মুম্বাইয়ের বিভিন্ন লোকেশন ‘রাক্ষস’ সিনেমার শুটিং হওয়ার কথা ছিল। কিন্তু অনুমতি পেতে দীর্ঘসূত্রতা, ভিসা জটিলতা, সাম্প্রতিক সময়ে ভারত-বাংলাদেশের শিল্পী-কলাকুশলীদের একে অন্যের দেশে কাজ করার ক্ষেত্রে অস্বস্তি ইত্যাদি কারণে সিদ্ধান্ত বদলাতে বাধ্য হচ্ছেন তারা। 

 

 

পরিচালক মেহেদী হাসান জানালেন, একদিকে শুটিং হচ্ছে, অন্যদিকে সম্পাদনার কাজও চলছে। আগামী ঈদুল ফিতরে ছবিটি মুক্তি পাবে। শ্রীলঙ্কায় ১৮ দিন হবে সিনেমার শুটিং। পরিচালক আরও বলেন, শুরু থেকেই ভারতের পাশাপাশি শ্রীলংকাতেও শুটিংয়ের ‘রেকি’ করেছিলেন তিনি। তার ইচ্ছা ছিল, শ্রীলংকাতেও সিনেমার শুটিং করবেন। তিনি বলেন, ‘আশাবাদী-শিগগিরই এ সমস্যা মিটে যাবে। আর এ সিনেমার কয়েকটি গানের শুটিং মালয়েশিয়াতেও করা হবে।’

 

 

এদিকে ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন চলছে। এর পর থেকেই ভারতের বিভিন্ন স্থানে শুটিংয়ের বিষয়ে নতুন করে ভাবতে শুরু করে দেশের কয়েকটি প্রযোজনা প্রতিষ্ঠান।এ বছর মুক্তির অপেক্ষায় থাকা সম্ভাব্য কয়েকটি ছবির শুটিংয়ের পরিকল্পনায় ছিল ভারতের বিভিন্ন শহর। আবার অভিনয় ও কারিগরি সহায়তায় যুক্ত হওয়ার কথা ছিল ভারতীয় শিল্পী-কলাকুশলী।