রবিবার, নভেম্বর ৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা-সিলেট মহাসড়কের প্রকল্পের জমির মূল্যের দাবিতে ভৈরবে মানববন্ধন অনুষ্ঠিত ।

ঢাকা-সিলেট মহাসড়কের প্রকল্পের জমির মূল্যের দাবিতে ভৈরবে মানববন্ধন অনুষ্ঠিত ।

ঢাকা-সিলেট মহাসড়কের প্রকল্পের জমির মূল্যের দাবিতে ভৈরবে মানববন্ধন অনুষ্ঠিত ।

‎ঢাকা-সিলেট মহাসড়ক প্রকল্পে জমির সঠিক মূল্য ও ক্ষতিপূরণের দাবিতে ভৈরবে মানববন্ধন অনুষ্ঠিত। 


‎কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়ক চার লেন প্রকল্পে জমি অধিগ্রহণের ক্ষেত্রে বর্তমান বাজার মূল্যের সঠিক মূল্য নির্ধারণ এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও কর্মচারীদের পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 
‎
‎ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুর্জয় মোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‎
‎ভৈরবপুর,কমলপুর, লক্ষ্মীপুর ও জগন্নাথপুরের ক্ষতিগ্রস্ত জমির মালিক, ব্যবসায়ী ও কর্মচারী বৃন্দের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ী অংশ নেন। মানববন্ধনে বক্তারা অধিগ্রহণকৃত জমির সঠিক মূল্য নিশ্চিতকরণ এবং লাইন দাগের ৮/১০টি দাগ" পুনঃবিবেচনার দাবি জানান।

 

‎‎বক্তারা অভিযোগ করেন, জমি অধিগ্রহণে দুর্নীতির কারণে অনেকে ন্যায্য ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হচ্ছেন। তারা দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন এবং দ্রুত তাদের সমস্যার সমাধান না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।‎ মানববন্ধন শেষে আন্দোলনকারীরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কাছে স্মারকলিপি প্রদান করে।


মোঃ-মাহ্ফুজুল হক খান (জিকু) কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।