রবিবার, নভেম্বর ৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ থেকে শুরু হলো রাক্ষস ছবির শুট ৷

আজ থেকে শুরু হলো রাক্ষস ছবির শুট ৷

আজ থেকে শুরু হলো রাক্ষস ছবির শুট ৷

সপ্তাহ খানেক আগেই শ্রীলঙ্কায় পাড়ি জমিয়েন ‘রাক্ষস’ সিনেমার নির্মাতা মেহেদি হাসান হৃদয় ও তার  ২৮ সদস্যের শুটিং ইউনিট।  তবে দেশটিতে কবে থেকে শুটিং শুরু হচ্ছে তার আনুষ্ঠানিক কোনো তথ্য জানা যায়নি। নির্মাতা হৃদয় সমকালকে জানালেন, আজ (বৃহস্পতিবার) থেকে পুরোদমে রাক্ষসের শুটিং শুরু হয়েছে। যাতে সিয়াম আহমেদও অংশ নিয়েছেন। 

 

 এই ছবিতে সিয়াম আহমেদের বিপরীতে দেখা যাবে টালিউডের নায়িকা সুস্মিতা চট্টোপাধ্যায়কে। নির্মাতা জানিয়েছেন, ইতিমধ্যেই নায়িকাও হাজির হয়েছেন শ্রীলঙ্কায়। সিনেমাটি যেমন একদিকে শুটিং হচ্ছে অন্যদিকে ফুটেজ অনলাইনে চলে যাচ্ছে ইডিট প্যানেলে।  তাই আগামী ঈদুল ফিতরে  মুক্তিতে কোনো তারাহুড়ো থাকবে না। নির্ধারিত সময়ের মধ্যেই মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে। 

 

নির্মাতা বললেন, ‘শ্রীলঙ্কায় রাক্ষসের ১৮ দিনের শুটিংয়ের পরিকল্পনা রয়েছে। আজ আমাদের শুটিং শুরু হয়েছে। পাশাপাশি অনলাইনে চলবে এডিটিংও। পরিকল্পনামাফিক সব করতেই আমি টিম নিয়ে শুটিং শুরুর বেশ আগে চলে আসছি। তাই যথাযথ সময়ে শুটিংও শুরু করলাম। আমাদের জন্য দোয়া করবেন যেনো নির্ধারিত সময়ে শুটিং শেষ করে দেশে ফিরতে পারি। ঈদুল ফিতরে দারুণ একটা রাক্ষস উপহার দিতে পারি।’

 


ডিসেম্বরের মাঝামাঝিতে ঢাকায় শুরু হয় রাক্ষসের শুটিং। এরপর এফডিসিতে সাদামাটা আয়োজন করে সিনেমাটির ফার্স্টলুক প্রকাশ করে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।