রবিবার, নভেম্বর ৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নাজমুলকে দায়িত্ব থেকে অব্যাহতি দিচ্ছে বিসিবি

নাজমুলকে দায়িত্ব থেকে অব্যাহতি দিচ্ছে বিসিবি

নাজমুলকে দায়িত্ব থেকে অব্যাহতি দিচ্ছে বিসিবি

ক্রিকেটারদের দাবির মুখে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জরুরি অনলাইন সভা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কিছুক্ষণের মাঝেই আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা রয়েছে।

বিসিবির গঠণতন্ত্র অনুযায়ী, মৃত্যু হলে, মানসিক ভারসাম্য হারালে, শৃঙ্খলাজনিত শাস্তি হলে, অর্থনৈতিভাবে দেওলিয়া হলে অথবা পরপর তিনটি বোর্ড সভায় অনুপস্থিত না থাকলে পরিচালক পদ শুন্য হয় না। এখানে প্রথম পাঁচটি কারণ নাজমুলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তবে নাজমুল নিজে থেকে পদত্যাগ করলে তখনই বিসিবি তাকে ছাড়তে পারবে।

গত সপ্তাহে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বাজে মন্তব্য করেন এই পরিচালক। তখন কোয়াব কড়া সমালোচনা করেছিল। পরে নাজমুল ক্রিকেটারদের অবদান নিয়ে প্রশ্ন তোলেন। এই ঘটনায় ক্রিকেটাররা ম্যাচ বর্জনের হুমকি দেন। কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, ‘কয়েকদিন ধরে একজন পরিচালক যেভাবে মন্তব্য করছেন, একজন দায়িত্বরত বোর্ড পরিচালক যেভাবে মন্তব্য করছেন। কখনোই তিনি খেলোয়াড়দের নিয়ে এভাবে কথা বলতে পারেন না। আমরা দ্রুত তার পদত্যাগ চাই।’

আজ বাংলাদেশ প্রিমিয়ার লিগের ঢাকা পর্ব শুরু হওয়ার কথা ছিল। তবে তা শুরুর আগেই বড় অনিশ্চয়তায় পড়ে। পরে বিপিএলের ম্যাচও শুরু হয়নি ঠিক সময়ে।