রবিবার, নভেম্বর ৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মালদ্বীপ বিএনপির দোয়া মাহফিল

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মালদ্বীপ বিএনপির দোয়া মাহফিল

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মালদ্বীপ বিএনপির দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র, চেয়ারপারসন সাবেক তিনবারের  প্রধানমন্ত্রী ও মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের আত্মার  মাগফিরাত কামনায় মালদ্বীপ বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (৩ জানুয়ারি) রাত্র নয়টায় মালদ্বীপের রাজধানী মালের স্থানীয় একটি রেস্টুরেন্টে এ আলোচনা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান পরিচালনা করেন  সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম। সভাপতির বক্তব্যে মোঃখলিলুর রহমান বলেন, দেশ ও জাতির জন্য সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও ভূমিকা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন। 
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত এবং শেষে মিলাদ ও বিশেষ মোনাজাতে জিয়াউর রহমান ও  মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশের গণতন্ত্র, শান্তি ও সমৃদ্ধি কামনা এবং তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু  কামনা  করে দোয়া পরিচালনা  করেন মালদ্বীপ বিএনপির ধর্ম সম্পাদক হাফেজ মোঃ মাসুম বিল্লাহ। দোয়া মাহফিলে মালদ্বীপ বিএনপির সিনিয়র সহ সভাপতি নেহে মিয়া রানা,সহ সভাপতি ব্যবসায়ী মোঃ বাবুল হোসেন, সহ সভাপতি ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক, শরিফুল ইসলাম,ও মোঃ রবিউল আলম, সাংগঠনিক সম্পাদক, রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক খলিলুর রহমান শাহ্জী,ও মোঃ পিয়াস প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপ শাখার সভাপতি মোঃ আলমগীর সিকদার সহ বি এন পি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের  বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ও প্রবাসী পেশাজীবিরা উপস্থিত ছিলেন। পরিশেষে নৌশভোজের মাধ্যমে দোয়া মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।


মোঃ আল আমিন
মালদ্বীপ প্রতিনিধি