রবিবার, নভেম্বর ৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নতুন ওয়েব সিরিজে সাদিয়া আয়মান।

নতুন ওয়েব সিরিজে সাদিয়া আয়মান।

নতুন ওয়েব সিরিজে সাদিয়া আয়মান।

গত বছরের শেষ ভাগে ওয়েব সিনেমাটির কাজ শেষ করেছেন। সেটি এই বছর ফেব্রুয়ারির মধ্যে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমার নাম, পরিচালক কে সেটা আনুষ্ঠানিকভাবে জানানো হবে। সাদিয়া আয়মান বলেন, ‘এখনো স্ট্রিমিং প্ল্যাটফর্ম কিংবা সিনেমার টিম থেকে কোনো ঘোষণা দেয়নি, ফলে সিনেমাটি নিয়ে বেশি কিছু বলতে পারছি না। কাজটার মুক্তির জন্য অপেক্ষা করছি।’  
এর বাইরে নতুন বছরে সাদিয়া আয়মানের দুটি নাটক মুক্তির অপেক্ষায় আছে। গত বছর নাটক দুটির কাজ শেষ করেছেন, আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে।
নতুন বছরে আরেকটি সিনেমা নিয়ে কথাবার্তা চলছে জানিয়ে সাদিয়া আয়মান বলেন, ‘ওটার লুক টেস্ট আছে সামনে, লুক টেস্ট করার পর বুঝতে পারব।’
গত বছর মুক্তিপ্রাপ্ত ‘উৎসব’ সিনেমা ও ‘বোহেমিয়ান ঘোড়া’ সিরিজে অভিনয় করে আলোচিত হয়েছেন এই অভিনেত্রী। নতুন বছরের পরিকল্পনা জানতে চাইলে তিনি বলেন, ‘২০২৫ সালে যেমন অপ্রত্যাশিতভাবে খুব ভালো ভালো দুটি কাজ (উৎসব আর বোহেমিয়ান ঘোড়া) দর্শকদের দিতে পেরেছি। এ বছরও চাই, এ রকমই কিছু একটা হোক। কাজে কোয়ালিটি মেইনটেইন করতে চাই।’