রবিবার, নভেম্বর ৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮ জন কম্বোডিয়ান সৈন্যকে মুক্তি দিলো থাইল্যান্ড

১৮ জন কম্বোডিয়ান সৈন্যকে মুক্তি দিলো থাইল্যান্ড

১৮ জন কম্বোডিয়ান সৈন্যকে মুক্তি দিলো থাইল্যান্ড

থাইল্যান্ড বুধবার (৩১ ডিসেম্বর) ১৮ জন কম্বোডিয়ান সৈন্যকে মুক্তি দিয়েছে। জুলাই মাস থেকে তারা আটক ছিলেন। খবর আল জাজিরার।কর্মকর্তাদের মতে, থাইল্যান্ড জুলাই থেকে আটক ১৮ জন কম্বোডিয়ান সৈন্যকে মুক্তি দিয়েছে। দুই দেশ, কয়েক সপ্তাহ ধরে চলা মারাত্মক সীমান্ত সংঘর্ষের অবসান ঘটাতে নতুন করে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার তিন দিন পর তাদের ফেরত দেয়া হলো।

২০ দিনের সীমান্ত সংঘর্ষে বেসামরিক নাগরিকসহ কমপক্ষে ৯৯ জন নিহত হওয়ার পর শনিবার যুদ্ধবিরতিতে সম্মত হয় থাইল্যান্ড ও কম্বোডিয়া।

থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, থাইল্যান্ড ১৮ জন আটক কম্বোডিয়ান সৈন্যকে কম্বোডিয়ায় ফিরিয়ে দিয়েছে।

এছাড়া কম্বোডিয়ার সরকারি সংবাদ সংস্থা এজেন্স কাম্পুচিয়া প্রেসও বিষয়টি নিশ্চিত করেছ। তারা জানিয়েছে, ১৫৫ দিন আটক থাকার পর সৈন্যরা ফিরে এসেছেন।

যুদ্ধবিরতি চুক্তির অধীনে বলা হয়, জুলাই মাসে সীমান্ত সংঘর্ষের পর থেকে আটক ১৮ জন সৈন্যের সকলকে কম্বোডিয়ায় ফেরত পাঠানো হবে যদি প্রথম ৭২ ঘন্টা যুদ্ধবিরতি সম্পূর্ণরূপে অক্ষুণ্ণ থাকে।

এদিকে, বুধবার থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় কম্বোডিয়ায় সৈন্যদের প্রত্যাবাসনের বিষয়টি নিশ্চিত করে বলেছে যে, এটি সদিচ্ছা এবং আত্মবিশ্বাস বাড়ানোর প্রদর্শন হিসাবে করা হয়েছে।

অন্যদিকে, কম্বোডিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ১৫৫ দিন থাই হেফাজতে থাকার পর বুধবার স্থানীয় সময় সকাল ১০টায় সৈন্যরা কম্বোডিয়ার মাটিতে পৌঁছান।

জুলাই মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যস্থতায় পূর্ববর্তী দফা সংঘাত বন্ধে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল, তা ভেঙে যাওয়ার পর, এই মাসের শুরুতে সীমান্ত সংঘর্ষ আবার শুরু হয়।