রবিবার, নভেম্বর ৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিপদে শ্রমিকের পাশে নির্মাণ শ্রমিক ইউনিয়ন, অসহায় সদস্যকে দিল ৫০ হাজার টাকার চেক

বিপদে শ্রমিকের পাশে নির্মাণ শ্রমিক ইউনিয়ন, অসহায় সদস্যকে দিল ৫০ হাজার টাকার চেক

হাফিজুর রহমান
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

শ্রমিকের বিপদে শ্রমিকের পাশে দাঁড়ানোর মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন। সংগঠনের এক অসহায় সদস্য শ্রমিক আব্দুল জব্বার আলীর পাশে সহযোগিতার হাত বাড়িয়ে তাঁর হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।

শনিবার (৭ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় রাজারহাট উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে আয়োজিত চেক হস্তান্তর ও আলোচনা সভায় আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এ চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি ও রংপুর-দিনাজপুর অঞ্চলের নির্মাণ ট্রেড ইউনিয়নের সভাপতি অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজারহাট উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা মো. কফিল উদ্দিন, উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. শাহজালাল বসুনিয়া, রাজারহাট উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা জাহিদুল ইসলাম সোহেল ও মো. হাবিবুর রহমান হাবিবসহ শ্রমিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজারহাট উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ছাদেকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. রুবেল মিয়া।

এ সময় বক্তারা বলেন, শ্রমিকরা একে অপরের সহকর্মী ও সহযোগী। একজন শ্রমিক বিপদে পড়লে অন্য শ্রমিকের পাশাপাশি সংগঠনেরও তাঁর পাশে দাঁড়ানো উচিত। শ্রমিকদের পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও কল্যাণ নিশ্চিত করতে এ ধরনের মানবিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংগঠনের কোনো সদস্য সংকটে পড়লে তাঁর পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি সংগঠনের নৈতিক অঙ্গীকার।

বক্তারা আরও বলেন, শ্রমিকদের অধিকার রক্ষার পাশাপাশি অসহায় ও বিপদগ্রস্ত সদস্যদের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

একজন অসহায় শ্রমিকের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা প্রদানের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপস্থিত শ্রমিক নেতৃবৃন্দ। তাঁদের মতে, শ্রমিকদের মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও ঐক্য বজায় থাকলে যেকোনো সংকট মোকাবিলা করা সহজ হবে।