রবিবার, নভেম্বর ৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গলাচিপার শংকর হাওলাদার পেলেন দেশসেরা গ্রাম পুলিশের সম্মাননা

গলাচিপার শংকর হাওলাদার পেলেন দেশসেরা গ্রাম পুলিশের সম্মাননা

মোঃ রাকিবুল হাসান, গলাচিপা 

পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের গ্রাম পুলিশ (মহল্লাদার) জনাব শংকর হাওলাদার দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ ( বরিশাল) অর্জন করেছেন। গ্রাম পুলিশ মহাসমাবেশ ২০২৬ উপলক্ষ্যে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মাননা সনদ গ্রহণ করেন।
দীর্ঘদিন ধরে তিনি গ্রাম পুলিশ হিসেবে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে আসছেন। স্থানীয় পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং প্রশাসনিক কার্যক্রমে সহযোগিতার ক্ষেত্রে তার ভূমিকা উল্লেখযোগ্য। তিনি নিয়মিত থানার চৌকিদার প্যারেডে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সভা-সমাবেশ, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও স্থানীয় কর্মসূচিতে দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন তিনি। দায়িত্ব পালনে তার সততা, আন্তরিকতা ও নিষ্ঠা স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট মহলে প্রশংসিত হয়েছে।
শংকর হাওলাদারের কর্মতৎপরতার অন্যতম উল্লেখযোগ্য দৃষ্টান্ত হলো জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে তার অবদান। তার অসামান্য ভূমিকা ও সহযোগিতায় রতনদী তালতলী ইউনিয়ন ২০২৬ সালের জুলাই মাসে ০ থেকে ১ বছর বয়সী শিশুদের জন্মনিবন্ধন কার্যক্রমে সারাদেশে প্রথম স্থান অর্জন করে। একই সময়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে গলাচিপা উপজেলা দেশসেরা উপজেলা হওয়ার গৌরব অর্জন করে।
এ অর্জনে বিশেষ অবদান রাখায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। তার এ স্বীকৃতি শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং স্থানীয় পর্যায়ে সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গ্রাম পুলিশের দায়িত্ব ও ভূমিকারও একটি ইতিবাচক দৃষ্টান্ত।
গ্রাম পুলিশ মহাসমাবেশ ২০২৬-এ মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ সনদ গ্রহণ তার কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। এ সম্মাননা তার দীর্ঘদিনের দায়িত্বশীলতা, কর্মনিষ্ঠা ও জনসেবামূলক কাজের স্বীকৃতি বহন করে।
স্থানীয় সচেতন মহলের মতে, গ্রাম পুলিশরা তৃণমূল পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ, প্রশাসনিক তথ্য আদান-প্রদান এবং সরকারি বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শংকর হাওলাদারের এ অর্জন অন্য গ্রাম পুলিশদেরও দায়িত্ব পালনে উৎসাহিত করবে বলে তারা আশা প্রকাশ করেন।
তার এ সম্মাননা অর্জনে রতনদী তালতলী ইউনিয়নসহ গলাচিপা উপজেলার সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে। একই সঙ্গে তার ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেছেন স্থানীয়রা।