রবিবার, নভেম্বর ৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সমবায়ীদের পণ্যের বাজার চান নেতারা শ্রীপুরে সমবায় মার্কেট স্থাপনের দাবি

সমবায়ীদের পণ্যের বাজার চান নেতারা শ্রীপুরে সমবায় মার্কেট স্থাপনের দাবি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সমবায়ীদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে পৃথক সমবায় বাজার ও মার্কেট স্থাপনের দাবি জানিয়েছেন গাজীপুরের শ্রীপুরের সমবায়ী নেতারা। তাঁদের মতে, এ ধরনের বাজার গড়ে উঠলে উৎপাদকরা সরাসরি ভোক্তার কাছে পণ্য বিক্রি করতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমার পাশাপাশি উৎপাদক ও ভোক্তা উভয়ই উপকৃত হবেন।
‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে রোববার (৮ নভেম্বর) শ্রীপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবসের আলোচনা সভায় এসব দাবি জানানো হয়। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা আবু মুহাম্মদ জাকারিয়ার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান। প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

সভায় সমবায়ীদের পক্ষে বক্তব্য দেন শ্রীপুর পশ্চিমপাড়া সার্বিক সমবায় সমিতির সভাপতি মাঈন উদ্দিন, পাথারপাড়া মৎস্য চাষি সমবায় সমিতির সেলিম আহমেদ ও ঢাকা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি আব্দুল্লাহ আল আমিন ভূঁইয়া।
আব্দুল্লাহ আল আমিন ভূঁইয়া বলেন, সমবায়ীদের দীর্ঘদিনের প্রত্যাশা একটি বৃহৎ সমবায় বাজার প্রতিষ্ঠা। সেখানে উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তার কাছে বিক্রির সুযোগ তৈরি হলে সমবায়ীরা আর্থিকভাবে লাভবান হবেন। পাশাপাশি কৃষি সমবায় সমিতিগুলো সচল করা এবং সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির মেয়াদ পাঁচ বছর করার প্রস্তাব দেন তিনি।