নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা) আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান।
‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত সভায় বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন ও স্বাবলম্বী সমাজ গঠনে সমবায়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। সমবায়ভিত্তিক অর্থনীতি জোরদার করা গেলে কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানো সম্ভব।
সভায় সমবায়ী, সরকারি কর্মকর্তা ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
