রবিবার, নভেম্বর ৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

​নলডাঙ্গায় একই ইউনিয়নে পৃথক স্থানে দুই জনের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

​নলডাঙ্গায় একই ইউনিয়নে পৃথক স্থানে দুই জনের গলায় ফাঁস দিয়ে  আত্মহত্যা

সিরাজুল ইসলাম 
​নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

নাটোর জেলার নলডাঙ্গা থানাধীন ৪নং পিপরুল ইউনিয়নের পৃথক দুটি স্থানে গলায় ফাঁস দিয়ে এক পুরুষ ও এক নারীর আত্মহত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাত থেকে শনিবার ভোরের মধ্যে ভিন্ন ভিন্ন সময়ে এসব আত্মহত্যার ঘটনা ঘটে।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রথম ঘটনাটি ঘটে নলডাঙ্গা থানার কালিগঞ্জ গ্রামে। মৃত ব্যক্তি হলেন কালিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার মৃত ইসমত মোল্লার ছেলে মো. আব্দুর রহিম (৬২)। তিনি ৪নং পিপরুল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। দীর্ঘদিন ধরে অসুস্থতাজনিত কারণে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন বলে জানা যায়।
গত শুক্রবার (৬ নভেম্বর) রাত আনুমানিক ৯টা থেকে শনিবার (৭ নভেম্বর) ভোর ৫টার মধ্যে যেকোনো সময় তিনি নিজ বসতঘরের কাঠের রুয়ার সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। এ ঘটনায় নলডাঙ্গা থানায় সংবাদ জানানো হলে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া শুরু করে।
​দ্বিতীয় ঘটনাটি ঘটে একই ইউনিয়নের ঠাকুর লক্ষ্মীপুর পশ্চিমপাড়া (বাবার মোড়) এলাকায়। নিহত নারীর নাম মোছাঃ আমেনা বেগম (২৫)। তিনি একই এলাকার মো. মাঈন উদ্দিনের মেয়ে এবং স্বামী মো. আশিক মিয়ার স্ত্রী। পারিবারিক কলহের জেরে গত শুক্রবার রাত আনুমানিক ১১টা থেকে ১১টা ২০ মিনিটের মধ্যে যেকোনো সময় তিনি নিজ বসতবাড়ির বারান্দা সংলগ্ন একটি ঘরের কাঠের রুয়ার সাথে গলায় রসি দিয়ে আত্মহত্যা করেন বলে জানা গেছে। 
​এ বিষয়ে নলডাঙ্গা থানা ওসি মনোয়ার জাহান জানিয়েছেন, দুটি মৃত্যুর ঘটনাই পৃথকভাবে খতিয়ে দেখা হচ্ছে। উভয় ঘটনার আইনি প্রক্রিয়া বর্তমানে প্রক্রিয়া ধীন রয়েছে এবং পরবর্তীতে তদন্ত সাপেক্ষে  আইনগত পদক্ষেপ গ্রহনকরা হবে।