মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মৌলভীবাজারের এসপি ২৪ ঘণ্টার মধ্যেই বদলি, বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে আলোচনা

মৌলভীবাজারের এসপি ২৪ ঘণ্টার মধ্যেই বদলি, বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে আলোচনা

মৌলভীবাজারের এসপি ২৪ ঘণ্টার মধ্যেই বদলি, বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে আলোচনা

মৌলভীবাজার||বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগের প্রেক্ষিতে অবশেষে মৌলভীবাজারের পুলিশ সুপার (এসপি) মো. বিল্লাল হোসেনকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়-এর এক প্রজ্ঞাপনে এসপি পদমর্যাদার ২৩ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়, যেখানে বিল্লাল হোসেনকে নৌ পুলিশ-এ স্থানান্তর করা হয়েছে।
একই আদেশে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ-এর উপ-পুলিশ কমিশনার মো. রিয়াজুল ইসলামকে মৌলভীবাজারের নতুন এসপি হিসেবে পদায়ন করা হয়েছে। উল্লেখ্য, গত সোমবার (৪ মে) বিতর্কিত কর্মকাণ্ডের সংবাদ প্রকাশের পর ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে পুলিশের ঊর্ধ্বতন মহলেও তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। সংবাদ প্রকাশের প্রায় ২৪ ঘণ্টার মধ্যেই তার বদলির আদেশ আসে।
 

অনুসন্ধানে জানা যায়, শহরের সাইফুর রহমান সড়কের পুরাতন সদর থানার সরকারি জমিতে এসপি বিল্লাল হোসেনের তত্ত্বাবধানে প্রায় ১৩৫০ বর্গফুট এলাকাজুড়ে একটি টিনশেড মার্কেট নির্মাণ করা হয়েছে। ৯টি কক্ষবিশিষ্ট এই মার্কেটের অধিকাংশ ঘর ইতোমধ্যে ভাড়া দেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, যথাযথ কর্তৃপক্ষের কোনো লিখিত অনুমোদন ছাড়াই এই নির্মাণকাজ সম্পন্ন করা হয়।এদিকে মার্কেট নির্মাণ ছাড়াও বিল্লাল হোসেনের বিরুদ্ধে আরও বেশ কিছু অভিযোগ রয়েছে—পুলিশ লাইন্সের গরু বিক্রি করে দেওয়া, পুলিশ সদস্যদের জন্য স্বল্পমূল্যে দুধ সরবরাহ বন্ধ করা এবং সাধারণ মানুষের অভিযোগ শোনার জন্য চালু থাকা ‘আপনার এসপি’ নামক জনপ্রিয় ডিজিটাল সেবা বন্ধ করে দেওয়া। এসব ঘটনায় জেলা পুলিশের ভেতরে অসন্তোষ থাকলেও এতদিন কেউ প্রকাশ্যে মুখ খোলেননি বলে জানা গেছে।
 

অভিযোগের বিষয়ে বিদায়ী এসপি বিল্লাল হোসেন দাবি করেছেন, মার্কেটটি পুলিশের কল্যাণের উদ্দেশ্যে নির্মিত হয়েছে এবং তিনি এর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মৌখিক অনুমতি নিয়েছিলেন। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ধরনের কোনো অনুমতির বিষয়ে অবগত নয় বলে জানিয়েছে। উল্লেখ্য যে, ২০২৫ সালের ২৯ নভেম্বর মৌলভীবাজারের এসপি হিসেবে যোগদানের পর থেকেই তিনি একাধিক বিতর্কে জড়িয়ে পড়েন। সর্বশেষ এই ভাইরাল ইস্যুটিই তার বদলির প্রক্রিয়াকে ত্বরান্বিত করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

ইকবাল হোসেন রিংকু (জেলা প্রতিনিধি)