সোমবার, নভেম্বর ৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান: অভিযানের আগেই অভিযুক্ত আনসার সদস্যদের বদলি

পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান: অভিযানের আগেই অভিযুক্ত আনসার সদস্যদের বদলি

 শাহিন ফকির, পিরোজপুর

‎দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে বিস্ময়করভাবে, দুদকের টিম পৌঁছানোর আগেই অভিযুক্ত আনসার সদস্যরা বদলি নিয়ে কর্মস্থল ত্যাগ করেছেন বলে অভিযোগ করেছে অভিযান পরিচালনাকারী দল।  
‎​সোমবার (৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল এই অভিযান চালায়।  
‎​
‎অভিযানকালে দুদক কর্মকর্তারা পাসপোর্ট অফিসের সার্বিক কার্যক্রম, সেবার মান ও পরিবেশ নিবিড়ভাবে খতিয়ে দেখেন। এ সময় সেবা নিতে আসা সাধারণ মানুষকে জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায় ও হয়রানির সঙ্গে জড়িত থাকার অভিযোগে সন্দেহভাজন কয়েকজন দালালচক্রের সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হয়।  
‎
‎অভিযান শেষে দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন জানান, অভিযানের খবর পেয়ে কিংবা অভিযান শুরুর আগেই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত আনসার সদস্যরা কৌশলে বদলি নিয়ে কর্মস্থল ত্যাগ করেছেন। যে কারণে তাৎক্ষণিকভাবে তাদের মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি।  
‎​সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, পাসপোর্ট অফিসে সেবাগ্রহীতাদের ভোগান্তি ও অনিয়ম রোধে দুদকের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সংশ্লিষ্ট অনিয়মের সঙ্গে জড়িত অন্যান্যদের বিষয়েও আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
‎​অভিযান পরিচালনাকারী টিমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক পার্থ চন্দ্র পাল এবং মো. মোয়াজ্জেম হোসেন সম্রাট।