মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ফেস্টুন ছাপানোর অভিযোগে দেবীদ্বারে প্রেস মালিক গ্রেপ্তার

সেবা ডিজিটাল প্রিন্ট অ্যান্ড প্রেস থেকে ২৬টি ফেস্টুন-ব্যানার জব্দ, দ্রুত বিচার আইনে মামলা।


যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ফেস্টুন ছাপানোর অভিযোগে দেবীদ্বারে প্রেস মালিক গ্রেপ্তার

মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি দেবিদ্বার কুমিল্লা :

কুমিল্লার দেবীদ্বারে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের ১১ নভেম্বর ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেস্টুন ও ব্যানার ছাপানোর অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে তাকে দ্রুত বিচার আইনের সংশ্লিষ্ট ধারায় আসামি করে আদালতের মাধ্যমে কোর্ট হাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যবসায়ীর নাম মো. মহসিন মিয়া (৩২)। তিনি দেবীদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামের আক্কাস ডাক্তারের বাড়ির মো. ছিদ্দিকুর রহমানের ছেলে এবং স্থানীয় দেবীদ্বার নিউমার্কেট কলেজ রোডের ‘খন্দকার প্লাজা’র ‘সেবা ডিজিটাল প্রিন্ট অ্যান্ড প্রেস’-এর মালিক।
পুলিশ জানায়, আগামী ১১ নভেম্বর যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা উত্তর জেলা যুবলীগের ব্যানারে ওই প্রেসে ফেস্টুন ও ব্যানার ছাপানো হচ্ছিল।
রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দেবীদ্বার থানা পুলিশ সেখানে ঝটিকা অভিযান চালায়। অভিযানকালে প্রেস থেকে ২৬টি সদ্য ছাপানো ফেস্টুন ও ব্যানার জব্দ করা হয় এবং এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রেসের মালিক মহসিন মিয়াকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতার অভিযোগে ওই প্রেস মালিকের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে তাকে সহযোগী আসামি হিসেবে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।