মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন

নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন

শাহ মোহাম্মদ  ফুরকানুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।

আজ ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ্য সিভিল সার্জন জনাব ডা. মোহাম্মদ মিজানুর রহমান  নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডা. মোঃ নিজাম উদ্দিন।

এ সময় তিনি নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ ও বহির্বিভাগ ঘুরে দেখেন এবং হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতির বিষয়ে গুরুত্বারোপ করেন।

পরবর্তীতে তিনি মাঠ পর্যায়ে ইপিআই টিকাদান কার্যক্রম পরিদর্শনের জন্য প্রত্যন্ত অঞ্চলে স্থাপিত অস্থায়ী টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন এবং বাড়ি বাড়ি গিয়ে টিকাপ্রাপ্ত শিশু ও তাদের অভিভাবকদের সাথে কথা বলেন।

এরপর তিনি গুনিয়াউক ১০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন করেন এবং হাসপাতালের সেবার মান উন্নয়নের লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন।

এ সময় নাসিরনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডা. অদিতি রায় উপস্থিত ছিলেন।