সোমবার, নভেম্বর ৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফুলবাড়ীতে জমি বিরোধে ১২টি সুপারি গাছ ও ৬০টি বাঁশ কাটার অভিযোগ

জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় লিখিত আবেদন, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের।


ফুলবাড়ীতে জমি বিরোধে ১২টি সুপারি গাছ ও ৬০টি বাঁশ কাটার অভিযোগ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ১২টি সুপারি গাছ ও প্রায় ৬০টি বাঁশ কেটে ফেলার অভিযোগ উঠেছে একই পরিবারের আটজনের বিরুদ্ধে। এ ঘটনায় বাধা দিতে গেলে জমির মালিককে অকথ্য ভাষায় গালিগালাজ, মারমুখী আচরণ এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মোঃ আকবর আলী (৫৮)।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার উত্তর নগরাজপুর গ্রামের বাসিন্দা আকবর আলী ক্রয়সূত্রে পাওয়া ৫১ শতক জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। জমির একাংশে তিনি সুপারি বাগান ও বাঁশঝাড় গড়ে তোলেন। পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে তাঁর সঙ্গে কয়েকজন জ্ঞাতিগোষ্ঠীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
গত ৯ অক্টোবর ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১০ টার দিকে আব্দুল কাদের আলী, আব্দুল কুদ্দুস আলী, গোলাম রব্বানী ও রফিকুল ইসলাম দা, বেকি ও কুড়াল নিয়ে বিরোধপূর্ণ জমিতে গিয়ে আকবর আলীর রোপণ করা ১২টি সুপারি গাছ কেটে ফেলেন। এতে প্রায় ১০ হাজার টাকার ক্ষতি হয় বলে দাবি করেন তিনি।
এ সময় আকবর আলী বাধা দিলে তাঁকে গালিগালাজ করা হয়। পরে আরও চারজন ঘটনাস্থলে এসে বাঁশঝাড় থেকে আনুমানিক ৬০টি বাঁশ কেটে ফেলেন। এতে আরও প্রায় ১৮ হাজার টাকার ক্ষতি হয়েছে। ভূক্তভোগী কর্তৃক বাধা দেওয়ায় বিবাদীরা তাঁকে মারমুখী আচরণসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করেন। 
সরেজমিনে দেখা যায় যে, ভুক্তভোগী মোঃ আকবর আলী (৫৮) এর পৈত্রিকসুত্রে প্রাপ্ত জমি ভোগদখলে থাকা অবস্থায় অভিযুক্ত মোঃ আব্দুল কাদের আলী (৪০), মোঃ আব্দুল কুদ্দুস আলী (৩৫), মোঃ গোলাম রব্বানী (৪৩), মোঃ রফিকুল ইসলাম (৪৬) সহ তাদের লোকজন উক্ত জমির মালিকানা দাবী করলে কুড়িগ্রাম কোর্টে মামলা মোকদম্মা চালু হয়। মামলা চলাকালে গত ৯ অক্টোবর ২০২৬ তারিখ সকাল অনুমান ১০ ঘটিকার সময় অভিযুক্তরা তাদের লোকজন নালীশি জমি নিজের দখলে নেয়ার জন্য জমিতে গিয়ে জমিতে গাছপালা ও বাশ কর্তন করেন। এসময় অভিযুক্তরা ঘরের চালা নির্মানের চেষ্টা করলে ভূক্তভূগি এলাকার লোকজনের সহায়তায় তাদেরকে বাধা দিলে অভিযুক্তরা ভূক্তভূগিকে প্রাণনাশের হুমকি প্রদান করে। ভুক্তভোগীর দাবি, এ ঘটনায় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলেও তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।   
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মাহামুদ হাসান নাঈম জানায়, এ ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইন গত ব্যবস্থা গ্রহন করা হবে।