মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পাংশায় নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মী গ্রে'ফতার

পাংশায় নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মী গ্রে'ফতার

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক সক্রিয় কর্মীকে গ্রেফতার করেছে পাংশা থানা পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে পাংশা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম রাকিব মাহমুদ (১৯)। তিনি পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের রঘুনাথপুর লস্করপাড়া গ্রামের জিল্লুর রহমানের ছেলে। পুলিশ জানায়, রাকিব মাহমুদ বাবুপাড়া ইউনিয়ন ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর পাংশা থানায় দায়ের করা একটি মামলায় (মামলা নং-৫, জিআর নং-১৯৬/২৫) বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(১)/১৫(৩) ধারায় দায়ের করা মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের দাবি, বর্তমান সরকারবিরোধী বিভিন্ন কর্মকাণ্ড, সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার উদ্দেশ্যে অপপ্রচার এবং অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে তার বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে।
গ্রেফতারের পর রাকিব মাহমুদকে পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পাংশা থানা পুলিশ।