মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাজীপুরে হাইকোর্টের নিষেধাজ্ঞায় ভাওয়াল উদ্যানে এসটিএস নির্মাণ বন্ধ |

গাজীপুরে হাইকোর্টের নিষেধাজ্ঞায় ভাওয়াল উদ্যানে এসটিএস নির্মাণ বন্ধ |

গাজীপুরে হাইকোর্টের নিষেধাজ্ঞায় ভাওয়াল উদ্যানে এসটিএস নির্মাণ বন্ধ |

গাজীপুর মহানগরের ভাওয়াল জাতীয় উদ্যান এলাকায় সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণের সব কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ভাওয়াল জাতীয় উদ্যান ও আশপাশে বর্জ্য ফেলা থেকেও গাজীপুর সিটি কর্পোরেশনকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল  ডেপুটি রেঞ্জার আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন জানান, হাইকোর্ট একটি রুল জারি করে এই নিষেধাজ্ঞা দেন। এর আগে,গাজীপুর সিটি কর্পোরেশনের বিরুদ্ধে সংরক্ষিত বনভূমির ভেতরে সীমানাপ্রাচীর ভেঙে এসটিএস নির্মাণের অভিযোগ ওঠে। সরেজমিনে দেখা যায়, উদ্যানের প্রায় ৫০ ফুট সীমানাপ্রাচীর ভেঙে ফেলে খনন কাজ চলছে এবং পাকা সড়ক নির্মাণ করা হয়েছে।

শাল-গজারী গাছ কেটে নতুন স্থাপনা তৈরির
উদ্যোগ নেওয়া হয়েছে। শ্রমিকরা জানান, দ্রুত কাজ শেষ করার নির্দেশ ছিল এবং ইতোমধ্যে কয়েকশ ফুট এলাকায় নির্মাণকাজ এগিয়ে নেওয়া হয়েছে। বন বিভাগের কর্মকর্তারা জানান, শুরু থেকেই কাজটি বন্ধের চেষ্টা করা হলেও বিপুলসংখ্যক লোকজন থাকায় তা সম্ভব হয়নি। বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী সংরক্ষিত বনাঞ্চল ও তার আশপাশে কোনো স্থাপনা নির্মাণ সম্পূর্ণ নিষিদ্ধ।পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকেও জানানো হয়েছে, এসটিএস নির্মাণের জন্য প্রয়োজনীয় পরিবেশগত ছাড়পত্র নেওয়া হয়নি এবং ওই স্থানে এমন স্থাপনা না করার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ঘটনায় পরিবেশবাদী সংগঠনগুলো ক্ষোভ প্রকাশ করে বলেছে, প্রকাশ্যে আইন লঙ্ঘন করা হয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তবে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সোহেল হাসান দাবি করেন, নির্মাণাধীন জমিটি ব্যক্তি মালিকানাধীন এবং উদ্যানের ভেতরে নয়। যদিও তিনি স্বীকার করেন, জমিটির তিন দিকেই জাতীয় উদ্যানের সীমানা রয়েছে। বিকল্প জমি না পাওয়ায় বাধ্য হয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। সরকারের সংশ্লিষ্ট দুই মন্ত্রণালয়ের মধ্যে এ বিষয়ে আলোচনা চলছে এবং শিগগিরই একটি সমাধান আসতে পারে বলে আশা প্রকাশ করেন। 

মো: শাহ আলম বিশেষ প্রতিনিধি গাজীপুর।