মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৭ লাখ টাকার ক্রিস্টাল আইসসহ ফটিকছড়ির দুই যুবক গ্রেপ্তার

১৭ লাখ টাকার ক্রিস্টাল আইসসহ ফটিকছড়ির দুই যুবক গ্রেপ্তার

১৭ লাখ টাকার ক্রিস্টাল আইসসহ ফটিকছড়ির দুই যুবক গ্রেপ্তার

 চট্টগ্রাম মহানগরীতে অভিযান চালিয়ে ১৭৫ গ্রাম ক্রিস্টাল আইসসহ (মেথামফেটামিন) দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর বিভাগ। মঙ্গলবার (৫ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে ডিবি।

জানা গেছে, সোমবার (৪ মে) সন্ধ্যায় ২নং গেইট সংলগ্ন ফিনলে স্কয়ারের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য সাড়ে ১৭ লক্ষ টাকা।

আটককৃতরা হলেন, ফটিকছড়ি পৌরসভার ৫নং ওয়ার্ডের মোহাম্মদ সেলিমেন ছেলে মো. সাজ্জাদুল রহমান সাকিব (২৭) এবং ফটিকছড়ি লেলাং ইউনিয়নের মৃত ফজলুর রহমানের ছেলে মো. আবু ফয়সাল (২৬)। সাকিবের বর্তমান বাসা বায়েজিদ বোস্তামী এলাকায় এবং ফয়সাল হাটহাজারীর আমানবাজারে বসবাস করেন।

ডিবি (উত্তর) বিভাগের পুলিশ পরিদর্শক মো. আফতাব হোসেন বলেন, মহানগর এলাকায় বিশেষ ডিউটি করা কালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ফিনলে স্কয়ারের ৭ম তলায় 'ক্রিয়েটর্স হাব'-এর ভেতরে মাদক বিক্রির উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডিবি পুলিশ সেখানে অভিযান চালালে পালানোর চেষ্টাকালে দুইজনকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পুলিশকে জানায়, তারা ওমান প্রবাসী এক মাদককারবারির চক্রের মাধ্যমে এই ক্রিস্টাল আইস সংগ্রহ করে বিক্রির জন্য সেখানে অবস্থান করছিল। উদ্ধারকৃত ১৭৫ গ্রাম ক্রিস্টাল আইস একটি বায়ুরোধক পলিপ্যাক থেকে জব্দ করা হয়।

এ ঘটনায় পাঁচলাইশ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে ডিবি সূত্র নিশ্চিত করেছে। 

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি