মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মে দিবসে কালাইয়ে শ্রমিক অধিকার রক্ষায় ঐক্যের আহ্বান

মে দিবসে কালাইয়ে শ্রমিক অধিকার রক্ষায় ঐক্যের আহ্বান

মে দিবসে কালাইয়ে শ্রমিক অধিকার রক্ষায় ঐক্যের আহ্বান

মহান মে দিবস উপলক্ষে জয়পুরহাটের কালাই উপজেলায় শ্রমিকদের অধিকার ও কল্যাণ বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে ২০২৬) কালাই মডেল মসজিদ হলরুমে আয়োজিত এ সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও শ্রমিক সংগঠনের নেতারা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আব্দুল বারী (এমপি)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ইব্রাহিম হোসেন, কালাই পৌর বিএনপির আহ্বায়ক মো. সাজ্জাদুল রহমান তালুকদার (সোহেল), উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মৌদুদ আলম, মো. রফিকুল ইসলাম চৌধুরী (টুকু) এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আলিম সরকার।
সভায় সভাপতিত্ব করেন কালাই উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম।
 

বক্তারা তাদের বক্তব্যে শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
কালাই উপজেলা ও পৌর শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এ সভায় স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

মো:সুমন মন্ডল,কালাই(জয়পুরহাট) প্রতিনিধি: