হোসেনপুরে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত
জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় অংশ নেন ইউএনও রেখসোনা খাতুনসহ বিএনপির নেতৃবৃন্দ
বদরুজ্জামান ভূঞা সোহাগ | হোসেনপুর কিশোরগঞ্জ প্রতিনিধি
‘সমবায়ের মাধ্যমে ঐক্য, সহযোগিতা ও অর্থনৈতিক উন্নয়ন’—এ প্রত্যয়কে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেখসোনা খাতুন।
এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সমবায় বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সমবায়ের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। বক্তারা বলেন, সমবায়ভিত্তিক কার্যক্রমের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং সম্মিলিত উদ্যোগে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব। এ জন্য সমবায় সমিতিগুলোকে আরও কার্যকর ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।