নাটোর জেলার গুরুদাসপুর থানাতে মেলার নামে অশ্লীল গান বাজনার বিরুদ্ধে এবার কড়া বার্তা দিলেন উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক সুজাউদ্দৌলা সুজন। ছাত্রদলের এই নেতা তার অফিসিয়াল ফেসবুক পেজে এক পোষ্টে লিখেছেন-
গুরুদাসপুর উপজেলায় মেলার নামে সকল প্রকার
অশ্লীল নাচ-গান কোনভাবেই আর হতে দেওয়া হবে না উপজেলা বাসিকে আরো সচেতন হতে হবে, যেখানে এই ধরনের অশ্লীলতা দেখবেন সেখানেই তাৎক্ষণিকভাবে সামাজিক ঐক্য গড়ে তোলে প্রতিহত করবেন
আপনাদের পাশে ছাত্র ও যুবসমাজ সর্বদা পাশে থাকবে
ইনশাআল্লাহ -ধন্যবাদ
দল কখন-ই অশ্লীলতাকে সমর্থন করে না।
মোঃ সোহেল রানা
নাটোর জেলা প্রতিনিধি।
