মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুন্দরগঞ্জে গাজির বাঁশের ঐতিহ্যবাহী মেলা

সুন্দরগঞ্জে গাজির বাঁশের ঐতিহ্যবাহী মেলা

সুন্দরগঞ্জে গাজির বাঁশের ঐতিহ্যবাহী মেলা

প্রতি বছরের মতো এইবারও শুরু হয়েছে ঐতিহ্যবাহী গাজির বাঁশের মেলা। সময় বদলেছে, বদলেছে মানুষের জীবনযাপন। কিন্তু কিছু ঐতিহ্য আছে, যা সময়ের স্রোতেও অমলিন। তেমনই এক আয়োজন গাইবান্ধার সুন্দরগঞ্জ  পৌরসভার  গাজিরকুড়ার গাজির বাঁশের মেলা।

প্রায় ১০০ বছরের ইতিহাস বয়ে চলা এই মেলার সূচনা হয় ১৯২৬  সালের দিকে  গেন্দা মানুন এর হাত ধরে শুরু হয় এই মেলা। এটি এখন উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ লোকজ উৎসবে রুপ নিয়েছে।

পহেলা বৈশাখের পর প্রথম রবিবার  এলেই, গাজির বাঁশের মাজারে গাজি বসিয়ে এই মেলার আয়োজন শুরু হয় এবং পহেলা বৈশাখে ১৩ দিন পর দ্বিতীয় শুক্রবার  একদিনের এই মেলা বসে। গাজির বাঁশের মেলার মাধ্যমে  এই জনপদ যেন নতুন করে প্রাণ ফিরে পায়।  দূর-দূরান্ত থেকে ছুটে আসে মানুষ—কেউ কেনাকাটায়, কেউ ঘুরতে, আবার কেউ শুধু মেলার সেই পুরনো আবহটুকু ছুঁয়ে দেখতে।

মেলার প্রতিটি কোণ যেন গ্রামবাংলার একেকটি গল্প। বাঁশ ও বেতের তৈরি সামগ্রী, মাটির তৈজসপত্র, লোকজ বাদ্যযন্ত্র—সবকিছুতেই মিশে থাকে শিকড়ের গন্ধ। হাতে তৈরি পণ্যের প্রতি মানুষের আগ্রহ আজও জানান দেয়, ঐতিহ্য এখনও বেঁচে আছে।
এখানে মিলেমিশে যায় সব শ্রেণি-পেশা আর বিশ্বাসের মানুষ।পুরনো বট গাছ যেখানে একশত বছর আগে  মেলা শুরু হয়।যা আজও স্মৃতি বহন করে আছে।  

শিশুদের জন্য এই মেলা এক অন্যরকম আনন্দের দুনিয়া। নাগরদোলার ঘূর্ণি, পুতুলনাচের গল্প, আর মিষ্টির দোকানের ভিড়ে মুখর হয়ে ওঠে চারপাশ। আখের রস আর বাতাসার স্বাদ যেন শৈশবকে আবার ফিরিয়ে আনে।

কালের বিবর্তনে আধুনিক পণ্যের ছোঁয়া লাগলেও,  গাজির বাঁশের মেলার মূল সুর এখনো গ্রামীণ।


এই মেলা শুধু একটি মেলা নয়— যেন সময়ের সেতুবন্ধন, যেখানে অতীত আর বর্তমান মিলেমিশে তৈরি করে এক অনন্য উৎসবের গল্প। 

গাইবান্ধা সুন্দরগঞ্জ প্রতিনিধি: মাহিদ হাসান শাহিন