মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাতক্ষীরার দেবহাটায় প্রায় ১ হাজার কেজি অপদ্রব্য মেশানো আম বিনষ্ট

সাতক্ষীরার দেবহাটায় প্রায় ১ হাজার কেজি অপদ্রব্য মেশানো আম বিনষ্ট

সাতক্ষীরার দেবহাটায় প্রায় ১ হাজার কেজি অপদ্রব্য মেশানো আম বিনষ্ট

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ১ হাজার কেজি অপদ্রব্য মেশানো আম বিনষ্ট করেছে প্রশাসন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে দেবহাটা ফুটবল মাঠে জব্দকৃত এসব আম ধ্বংস করা হয়।
দেবহাটা উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) মো. মাইনুল ইসলাম খানের উপস্থিতিতে আমগুলো বিনষ্ট করা হয়।
 

উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান জানান, নির্ধারিত সময়ের আগেই আম পেড়ে তাতে বিভিন্ন অপদ্রব্য মিশিয়ে দ্রুত পাকানোর মাধ্যমে রপ্তানির চেষ্টা করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে নওয়াপাড়া ইউনিয়নের হাদিপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
 

তিনি আরও জানান, দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহার নেতৃত্বে অভিযানে এসব আম জব্দ করে পর্যবেক্ষণে রাখা হয়। পরবর্তীতে দেখা যায়, অপরিপক্ব আম অস্বাভাবিকভাবে দ্রুত পাকানো হয়েছে, যা মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় সেগুলো বিনষ্টের সিদ্ধান্ত নেওয়া হয়। 

আবু জাফর সাতক্ষীরা প্রতিনিধি: