মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কিশোরগঞ্জে দোকানের মালিকানা নিয়ে বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন।

কিশোরগঞ্জে দোকানের মালিকানা নিয়ে বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন।

কিশোরগঞ্জে দোকানের মালিকানা নিয়ে বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন।

কিশোরগঞ্জে দোকান নিয়ে বিরোধের জেরে শামীম (৪০) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকালে পৌরসভা কার্যালয়ের  টাউন হলের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

​নিহত শামীম কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে। এই ঘটনায় অভিযুক্ত লিংকন (৩৫) ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। অভিযুক্ত লিংকন একই এলাকার সুলতানের ছেলে। নিহত শামীম ও অভিযুক্ত লিংকন সম্পর্কে চাচা ভাতিজা।

স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার সামনে একটি দোকানের মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল চাচা শামীম ও ভাতিজা লিংকনের পরিবারের মাঝে। সোমবার (২৭ এপ্রিল) সকালে শামীম ওই দোকানের ভাড়াটিয়া মোঃ রাকিব চৌধুরীর কাছে মালিকানা দাবি করে ভাড়া চায়। ভাড়াটিয়া রাকিব বিষয়টি লিংকনকে জানালে লিংকন ছুড়ি নিয়ে ছুরিকাঘাত করে শামীমকে। পরে স্থানীয়রা এবং শামীমের পরিবারের সদস্যরা শামীমকে উদ্ধার করে কিশোরগঞ্জ 
২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাগ্নি জেরিন বলেন,আমার মামাকে দোকানের জন্য মাইরা ফেলছে। লিংকন ভাই বলতেছে দোকান লইয়া যদি কথা কইবে তাইলে তোরে একটা ফারই দেম। আগেও অনেকবার মারছে। আজকে যে ছুড়ি লইয়া আইয়া ফার মারবো আমরা জানতাম না। আজকে ঢুইকাই আগে ছুড়ি দে ফার মারছে।

নিহতের স্ত্রী নাসরিন বলেন, আমার স্বামীর হাত কেটে ফেলতো। কিন্তু মারলো কেনো? আমি ফাঁসি চাই।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞা বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অভিযুক্ত লিংকনকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে। 

মোঃ-মাহ্ফুজুল হক খান (জিকু) কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।