মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুন্দরগঞ্জের বেলকায় কালবৈশাখী ঝড়ে মাদ্রাসা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত

সুন্দরগঞ্জের বেলকায় কালবৈশাখী ঝড়ে মাদ্রাসা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত

সুন্দরগঞ্জের বেলকায় কালবৈশাখী ঝড়ে মাদ্রাসা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। উপজেলার ৪ নম্বর বেলকা ইউনিয়নের কিসামত সদর এলাকায় অবস্থিত কিসামত সদর ইসলামিয়া দাখিল মাদ্রাসা ২৬ এপ্রিল রাতের ঝড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ভেঙে পড়ে।
 

মাদ্রাসাটির সুপার সাহাব উদ্দিন শিহাব জানান, চরাঞ্চলের অবহেলিত এই এলাকায় শিক্ষক ও স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত প্রচেষ্টায় বহু কষ্টে প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছিল। কিন্তু হঠাৎ কালবৈশাখী ঝড়ের আঘাতে পুরো কাঠামো ধসে পড়ে, ফলে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে।
এ বিষয়ে বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহকে অবহিত করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় ইউপি সদস্য হাফিজুর রহমান বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের পরিশ্রমে নির্মিত এই মাদ্রাসার এমন ক্ষতি অত্যন্ত 

দুঃখজনক। দ্রুত সংস্কার বা পুনর্নির্মাণ না হলে শিক্ষার্থীদের শিক্ষাজীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা মাননীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে মাদ্রাসাটি পুনর্নির্মাণে সরকারি সহায়তা প্রদানের জোর দাবি জানিয়েছেন।
শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। 


গাইবান্ধা সুন্দরগঞ্জ প্রতিনিধি: শাহিন মিয়া