মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় ট্রাফিক সচেতনতামূলক কর্মশালা ও মোটিভেশনাল ক্যাম্পেইন অনুষ্ঠিত

মাগুরায় ট্রাফিক সচেতনতামূলক কর্মশালা ও মোটিভেশনাল ক্যাম্পেইন অনুষ্ঠিত

মাগুরায় ট্রাফিক সচেতনতামূলক কর্মশালা ও মোটিভেশনাল ক্যাম্পেইন অনুষ্ঠিত

মাগুরা জেলা পুলিশের উদ্যোগে ট্রাফিক বিষয়ে সচেতনতামূলক কর্মশালা ও মোটিভেশনাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মাগুরা সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে এ কর্মশালা আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা, পুলিশ সুপার, মাগুরা। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন মেনে চলার কোনো বিকল্প নেই। তিনি সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দায়িত্বশীল নাগরিক হিসেবে সকলকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান।
 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক কাজী শামসুজ্জামান, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), মাগুরা সরকারি মহিলা কলেজ।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দীপংকর ঘোষ, সহকারী পুলিশ সুপার (প্রবেশনার) জাহিদ হাসান, ট্রাফিক ইন্সপেক্টরসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
 

কর্মশালায় শিক্ষক-শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং ট্রাফিক আইন সম্পর্কে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
মাগুরা জেলা পুলিশ জানায়, সড়ক নিরাপত্তা ও ট্রাফিক আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা প্রতিনিধি