মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পঞ্চগড়ের আটোয়ারীতে চা বাগানে বজ্রপাত: শ্রমিক নিহত, আহত ২

পঞ্চগড়ের আটোয়ারীতে চা বাগানে বজ্রপাত: শ্রমিক নিহত, আহত ২

পঞ্চগড়ের আটোয়ারীতে চা বাগানে বজ্রপাত: শ্রমিক নিহত, আহত ২

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় চা বাগানে কাজ করার সময় বজ্রপাতে সোহরাওয়ার্দী (৪০) নামে এক চা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা এলাকার একটি চা বাগানে সোহরাওয়ার্দীসহ কয়েকজন শ্রমিক চা পাতা সংগ্রহ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই সোহরাওয়ার্দীর মৃত্যু হয়।

নিহত সোহরাওয়ার্দী ওই এলাকার আব্দুস সামাদের ছেলে। এ ঘটনায় পাশে থাকা মোস্তফা (৪৫) ও জাহেরুল ইসলাম (৪৩) গুরুতর আহত হন।

আহতদের দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পরপরই এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতের পরিবারের আহাজারিতে পুরো পরিবেশ ভারী হয়ে ওঠে।

আটোয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলার প্রক্রিয়া চলছে।

ধামোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের মো. দুলাল এন্টার টিভিকে জানান, বজ্রপাতে সোহরাওয়ার্দী নামে এক চা শ্রমিক নিহত হয়েছেন এবং আরও দুইজন আহত হয়েছেন। 

মোহাম্মদ মাহাবুব আলম
পঞ্চগড় জেলা প্রতিনিধি