মোঃ-মাহ্ফুজুল হক খান (জিকু) কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।
কিশোরগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার ডা: মিজানুর রহমানের-এর দিকনির্দেশনায় মাদকের বিরুদ্ধে"জিরো টলারেন্স" নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে কিশোরগঞ্জ জেলা পুলিশ। গত ১৪/০৬/২০২৬ইং রোজ রবিবার ইটনা থানা পুলিশ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে,কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্যের একটি বড় চালান নিয়ে ইটনা থানা এলাকার মধ্য দিয়ে যাতায়াত করছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে অফিসার ইনচার্জ ইটনা থানা অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে সন্দেহভাজন ব্যক্তিদের আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তাদের হেফাজত থেকে ১৫ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়।
ধৃত আসামীদ্বয়: ১) মো: সাগর মিয়া (৩৯), পিতা- মো: দুলাল মিয়া,স্থায়ী ঠিকানা- শাহাবাজপুর থানা-কামারখন্দ, জেলা-সিরাজগঞ্জ,বর্তমান ঠিকানা-মাধবপুর, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ। ২) মনির হোসেন (২০), পিতা- মৃত নাসির মিয়া, সাং-বেজোড়া দক্ষিণপাড়া কসবাহাটি, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে কৌশলে গাঁজা সংগ্রহ করে কিশোরগঞ্জসহ বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। অধিকতর অনুসন্ধানে জানা যায় যে, ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ইতিপূর্বেও বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ইটনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়ায় তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদকমুক্ত সমাজ গঠনে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে কিশোরগঞ্জ জেলা পুলিশের এ ধরনের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
