সোমবার, জুন ১৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গলাচিপায় প্রাক-বাজেট সভা

গলাচিপায় প্রাক-বাজেট সভা

গলাচিপায় প্রাক-বাজেট সভা

তারিখ : ১৫ জুন ২০২৬ 
মোঃ রাকিবুল হাসান,গলাচিপা

গলাচিপা পৌরসভার শহর সমন্বয় কমিটির 
( টি এল সি সি)র প্রাক বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২ টায় গলাচিপা পৌরসভার কনফারেন্স হলরুমে  প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ এর  সঞ্চালনায় পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোহাম্মদ ইজাজুল হক এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
সাভার শুরুতে হিসাব রক্ষক সবুজ কুমার পাল প্রাক  বাজেটের খসড়া সকলের সামনে উপস্থাপন করেন পরে উপস্থিত সকলের মধ্য থেকে বক্তারা বাজেটের খুঁটিনাটি বিষয়ে নানান অসংগতি তুলে ধরেন। অনুষ্ঠানের সভাপতি পৌর প্রশাসক ও  উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোহাম্মদ ইজাজুল হক তার বক্তব্যে বলেন, পৌরবাসীকে সকল সুবিধা পেতে হলে পৌর কর,পানি, বিদ্যুৎ বিল, লাইসেন্স নবায়ন অবশ্যই পরিশোধ করতে হবে না হয় পৌর সুবিধা দেয়া সম্ভব হবে না। তিনি বকেয়া বিলের ব্যাপারে সকলকে উদ্বুদ্ধ করেন এবং নানান প্রশ্নের জবাব দেন এবং আশ্বস্ত করেন অতিসত্বর সকল সমস্যা নিরসনকল্পে পৌরসভা অগ্রণী ভূমিকা পালন করবে। 
সভায়  অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেজবাহ উদ্দিন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সাবেক কাউন্সিলরবৃন্দ, টিএল সি সি র সদস্যবৃন্দ, রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ  ,গণমাধ্যম কর্মী, সুধীজন।#