গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় “গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন, করিমগঞ্জ-এর আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে মুসলিমা।
কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তারা গ্রাম আদালতের কার্যক্রম, সুবিধা এবং স্থানীয় বিরোধ দ্রুত ও স্বল্প খরচে নিষ্পত্তির ক্ষেত্রে এর গুরুত্ব তুলে ধরেন।
প্রধান অতিথি বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা
উম্মে মুসলিমা বলেন,
গ্রাম আদালত স্থানীয় জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দেওয়ার একটি কার্যকর ব্যবস্থা। এ আদালত সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে ব্যাপক প্রচার-প্রচারণা, উঠান বৈঠক, সচেতনতামূলক সভা এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ করা হবে।
কর্মশালায় অংশগ্রহণকারীরা গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সুপারিশ উপস্থাপন করেন এবং সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে মতামত প্রদান করেন।
বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ গ্রাম আদালতের কার্যকারিতা বৃদ্ধি করবে এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে জনগণের আস্থা আরও সুদৃঢ় হবে।করিমগঞ্জ প্রতিনিধ রোমান।
