সোমবার, জুন ১৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বজ্রপাতে গাভীর মৃত্যু!

বজ্রপাতে গাভীর মৃত্যু!

বজ্রপাতে গাভীর মৃত্যু!

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বজ্রপাতে এক কৃষকের গাভীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে শ্রীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লোহাগাছ দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গাভীর মালিক মুঞ্জুরুল মিয়া জানান, দুপুরে বৃষ্টির সময় বাড়ির পাশের মাঠে অন্য গরুর সঙ্গে তার গাভীটি বাঁধা ছিল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে গাভীটি ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে গরুটিকে মৃত অবস্থায় দেখতে পান। গাভীটির একটি ছোট বাছুর রয়েছে।
স্থানীয় বাসিন্দা কবির হোসেন বলেন, দুপুর আড়াইটার দিকে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে মাঠে বাঁধা থাকা কয়েকটি গরুর মধ্যে একটি গাভী বজ্রপাতে মারা যায়। গরুটির বাজারমূল্য প্রায় এক লাখ টাকা।
শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আশরাফ হোসেন বলেন, বজ্রপাতের সময় গবাদিপশুকে খোলা মাঠ বা গাছের নিচে না রেখে নিরাপদ স্থানে রাখার পরামর্শ দেওয়া হয়। ঘটনাটি সম্পর্কে তিনি অবগত হয়েছেন বলে জানান।