রবিবার, নভেম্বর ৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আখাউড়া ব্যাটালিয়ন (৬০ বিজিবি)’র অভিযানে প্রায় ৮১ লক্ষ টাকার অবৈধ ভারতীয় শাড়ী আটক।

আখাউড়া ব্যাটালিয়ন (৬০ বিজিবি)’র অভিযানে প্রায় ৮১ লক্ষ টাকার অবৈধ ভারতীয় শাড়ী আটক।

আখাউড়া ব্যাটালিয়ন (৬০ বিজিবি)’র অভিযানে প্রায় ৮১ লক্ষ টাকার অবৈধ ভারতীয় শাড়ী আটক।

আখাউড়া ব্যাটালিয়ন (৬০ বিজিবি)’র অভিযানে প্রায় ৮১ লক্ষ টাকার অবৈধ ভারতীয় শাড়ী আটক।

কসবা আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।

সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) প্রায় ৮১ লক্ষ টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ী জব্দ করেছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র মহাপরিচালকের নির্দেশনা— “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”—এর আলোকে সুলতানপুর ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি ২৭ মার্চ ২০২৬ তারিখ ভোর আনুমানিক ৪টা ১০ মিনিটে পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২০২৫/৫-এস শূন্য লাইন থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাউতলা নামক স্থানে এ অভিযান চালানো হয়।

অভিযানে সীমান্তবর্তী একটি খোলা মাঠে মজুদ অবস্থায় ৯৫৩ পিস উন্নতমানের অবৈধ ভারতীয় শাড়ী জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৮১,০০,৫০০ টাকা (একাশি লক্ষ পাঁচশত টাকা।

বিজিবি জানায় জব্দকৃত মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।