রবিবার, নভেম্বর ৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীপুরে মাদকসেবীদের হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি

শ্রীপুরে মাদকসেবীদের হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি

শ্রীপুরে মাদকসেবীদের হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি

শ্রীপুরে মাদকসেবীদের হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি

শ্রীপুর (গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে মাদকসেবীদের হামলার প্রতিবাদ এবং ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার কাওরাইদ ইউনিয়নের নয়াপাড়া–কাওরাইদ আঞ্চলিক সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনের আয়োজন করেন নয়াপাড়া গ্রামের মসজিদ কমিটির সভাপতি নিজামুদ্দিন, যিনি সম্প্রতি মাদকসেবীদের হামলায় গুরুতর আহত হন। এতে শত শত নারী-পুরুষ অংশ নেন এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে নয়াপাড়া গ্রামে নিজামুদ্দিনের ওপর একদল মাদকসেবী অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদকাসক্তদের দৌরাত্ম্যে এলাকার পরিবেশ দিন দিন অশান্ত হয়ে উঠছে। তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার এবং এলাকায় মাদকের বিস্তার রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেন।
কর্মসূচিতে কাওরাইদ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মন্ডল, ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক কবির হোসেন মন্ডলসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা আহত নিজামুদ্দিনের খোঁজখবর নেন এবং তার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। এ ঘটনায় আহত নিজামুদ্দিন বাদী হয়ে বুধবার (২৫ মার্চ) রাতে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির আহমেদ জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তের জন্য একজন উপ-পরিদর্শক (এসআই)কে দায়িত্ব দেওয়া হয়েছে।তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।