রবিবার, নভেম্বর ৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আকসিনায় ঈদ পূর্ণমিলনী প্রীতি ক্রিকেট ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পশ্চিমপাড়া তরুণ শক্তি ক্লাব।

আকসিনায় ঈদ পূর্ণমিলনী প্রীতি ক্রিকেট ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পশ্চিমপাড়া তরুণ শক্তি ক্লাব।

আকসিনায় ঈদ পূর্ণমিলনী প্রীতি ক্রিকেট ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পশ্চিমপাড়া তরুণ শক্তি ক্লাব।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আকসিনা পীরমুড়ী ঈদগাহ মাঠে ৬নং ওয়ার্ডের যুবসমাজের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী উপলক্ষে এক জমজমাট প্রীতি ক্রিকেট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (২৫ মার্চ) বিকেল ৩টায় অনুষ্ঠিত এই ফাইনাল খেলায় মুখোমুখি হয় আকসিনা পশ্চিমপাড়া তরুণ শক্তি ক্লাব ও আসছিনা মোল্লা পাড়া আদর্শ ক্রিকেট ক্লাব। পুরো ম্যাচজুড়ে ছিল টানটান উত্তেজনা ও হাড্ডাহাড্ডি লড়াই। শেষ পর্যন্ত ১ উইকেটের রোমাঞ্চকর জয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পশ্চিমপাড়া তরুণ শক্তি ক্লাব।


খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কেএম আশরাফুল ইসলাম রনি, কসবা উপজেলা যুবদল। এসময় অতিথিরা বলেন, একটি আদর্শ ও সুন্দর সমাজ গড়ে তুলতে এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা ভবিষ্যতেও এমন উদ্যোগে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন এবং যুবসমাজের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।


অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জসিম খন্দকার, সাবেক সাধারণ সম্পাদক, ছাত্রদল কসবা পশ্চিম ইউনিয়ন। প্রধান অতিথি ছিলেন খন্দকার আজাদ, আহ্বায়ক, কসবা পশ্চিম ইউনিয়ন যুবদল।


সভাপতিত্ব করেন কাজী গোলাম জিলানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম (সহ-সভাপতি, কসবা পশ্চিম ইউনিয়ন বিএনপি), মোঃ আরাফাত সরকার মাওলা (সাবেক সভাপতি, টি আলী ডিগ্রি কলেজ শাখা ছাত্রদল), মোঃ খোকন মিয়া (সাধারণ সম্পাদক, পশ্চিম ইউনিয়ন কৃষক দল), মোঃ সাদ্দাম খন্দকার ,সাধারণ সম্পাদক পদপ্রার্থী কসবা উপজেলা ছাত্রদল, কাউসার মোল্লা বিশিষ্ট ব্যবসায়ী , মোঃ আবু হানিফ, মোঃ দীন ইসলাম ও হাবিবুর রহমান।


অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করেন লিয়াকত, জাকারিয়া ও আরফিন। মিডিয়া পরিচালনায় ছিলেন সাংবাদিক মোঃ আশরাফ উজ্জ্বল।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই ফাইনাল ম্যাচটি স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।