রবিবার, নভেম্বর ৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের সাথে জননেতা নুরুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ

পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের সাথে জননেতা নুরুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ

পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের সাথে জননেতা নুরুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ

​পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান (এমপি)-এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি জননেতা মোঃ নুরুজ্জামান।​সম্প্রতি মন্ত্রী মহোদয়ের বাসভবনে অনুষ্ঠিত এই সাক্ষাতে রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য পদপ্রার্থী মোঃ নুরুজ্জামানের নেতৃত্বে বিএনপির ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


​সাক্ষাৎকালে নেতৃবৃন্দ মন্ত্রী মহোদয়কে পুষ্পস্তবক অর্পণ করে অভিনন্দন জানান। এসময় তাঁরা পার্বত্য চট্টগ্রামের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, স্থানীয় উন্নয়ন এবং রাঙ্গামাটি জেলা পরিষদের আসন্ন কার্যক্রমসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।​সাক্ষাৎ শেষে জননেতা মোঃ নুরুজ্জামান

 

 বলেন, পার্বত্য চট্টগ্রামের আপামর জনসাধারণের জীবনমান উন্নয়ন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে মাননীয় মন্ত্রীর পরামর্শ ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও জানান, নানিয়ারচরসহ পুরো রাঙ্গামাটি জেলার মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে তিনি বদ্ধপরিকর।
​সাক্ষাৎকালে উপস্থিত নেতৃবৃন্দ পাহাড়ের মানুষের অধিকার রক্ষা এবং উন্নয়নের ধারা ত্বরান্বিত করতে মাননীয় মন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা ব্যক্ত করেন। প্রতিনিধি দলে নানিয়ারচর উপজেলা ও জেলা পর্যায়ের বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।