গাইবান্ধার সুন্দরগঞ্জে পরিবহন শ্রমিক ফেডারেশনের উদ্যোগে গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপহার হিসেবে সেমাই ও চিনি বিতরণের পাশাপাশি শতাধিক নারী ও পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি প্রদান করা হয়।
বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় সুন্দরগঞ্জ পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বদরুল আমিন।
এছাড়া উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি কাজী এম সাখাওয়াত হোসেন, উপজেলা সেক্রেটারি মো. হারুনুর রশিদ, উপদেষ্টা মো. জাহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে বদরুল আমিন বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ গরিব ও অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর পাশাপাশি ঈদের আনন্দ সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেয়। ঈদ উপহার বিতরণ সমাজে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে আরও জোরদার করে। এমন আয়োজন মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করে এবং স্থানীয় জনগণের মাঝে সামাজিক সংহতির বার্তা পৌঁছে দেয়।
গাইবান্ধা প্রতিনিধি:
