রবিবার, নভেম্বর ৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীপুরে ‘জুতা লুটপাট’ সংবাদকে মিথ্যা দাবি, প্রতিবাদে সংবাদ সম্মেলন

শ্রীপুরে ‘জুতা লুটপাট’ সংবাদকে মিথ্যা দাবি, প্রতিবাদে সংবাদ সম্মেলন

শ্রীপুরে ‘জুতা লুটপাট’ সংবাদকে মিথ্যা দাবি, প্রতিবাদে সংবাদ সম্মেলন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া বাজার এলাকায় কৃষকদলের নেতাদের বিরুদ্ধে প্রকাশিত ‘মিথ্যা ও ভিত্তিহীন’ সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
বুধবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার কেওয়া বাজারে একটি অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা সাম্প্রতিক কয়েকটি অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত সংবাদকে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।

 


সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, “শ্রীপুরে কৃষকদল নেতার বিরুদ্ধে জুতা লুটপাট করে বিক্রির অভিযোগ” শিরোনামে প্রকাশিত সংবাদ তাদের নজরে এসেছে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।
শ্রীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কৃষকদলের সভাপতি আহসান উল্লা রাসেল বলেন, প্রকাশিত সংবাদের মাধ্যমে তার নাম জড়িয়ে অপপ্রচার চালানো হয়েছে, যা তার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা। তিনি এ ধরনের সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।


একই ওয়ার্ডের কৃষকদলের সাধারণ সম্পাদক ইসমাইল মুনছি বলেন, তার বিরুদ্ধে ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে। এ ঘটনায় তিনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
স্বেচ্ছাসেবক দলের নেতা আমান মন্ডল বলেন, তার বিরুদ্ধেও মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়েছে, যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।
এ সময় শ্রীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক নেতা ও কেওয়া বাজার কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক জসীম উদ্দীন দাবি করেন, কেওয়া বাজারে কোনো ধরনের লুটপাটের ঘটনা ঘটেনি। সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন তথ্যের ওপর ভিত্তি করে সংবাদটি প্রকাশ করা হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তারা অবিলম্বে এসব সংবাদের সংশোধন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে যাচাই-বাছাই ছাড়া সংবাদ প্রকাশ না করার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান