পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর থানাধীন চন্দ্রা এলাকা পুলিশ সুপার পরিদর্শন করেন। কর্মরত পুলিশ সদস্যদের ডিউটি তদারকি করেন জনাব মোঃ শরিফ উদ্দীন, পুলিশ সুপার গাজীপুর। পরিদর্শনকালে মহাসড়কের নন্দন-স্কয়ার পর্যন্ত সড়কের সার্বিক অবস্থা ও যানবাহন চলাচলের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করেন এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
