শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চুনারুঘাটে গ্রাম আদালত বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত

চুনারুঘাটে গ্রাম আদালত বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত

চুনারুঘাটে গ্রাম আদালত বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত

উপজেলার ইউপি চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক ও হিসাব সহকারীদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক এক দিন ও গ্রাম পুলিশদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ আজ সমাপ্ত হয়েছে।

উপজেলা প্রশাসন চুনারুঘাট এর আয়োজনে এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার বেলা সাড়ে  ০২.৩০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত উপজেলা নির্বাহী অফিসার সভাপতি মো: জিয়াউর রহমানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক, স্থানীয় সরকার, হবিগঞ্জ মো: মঈনুল হক।

প্রধান অতিথির বক্তব্যে উপ-পরিচালক, স্থানীয় সরকার, হবিগঞ্জ বলেন, যেহেতু ইউপি চেয়ারম্যানগণ গ্রাম আদালতের বিচারক হিসেবে কাজ করে থাকে, সেহেতু বিচারকের জায়গা থেকে নিরপেক্ষভাবে বিচারিক কার্যক্রম  নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, গ্রাম আদালতকে সক্রিয় করার জন্য যেসব অংশীজন রয়েছে  এসব অংশীজনের সমন্বিত ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত জরুরি। বিশেষ করে হিসাব সহকারীরা গ্রাম আদালতের পেশকার হিসেবে কাজ করেন, গ্রাম আদালতের কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

এসময় মুখ্য প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট  সাব্বির আহমেদ এবং প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা ব্যবস্থাপক, AVCB-III, হবিগঞ্জ মো: হারুন-অর-রশিদ। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন উপজেলা সমন্বয়কারী, AVCB-III, চুনারুঘাট  মদন সরদার।
এ প্রশিক্ষণে উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারীগণ অংশগ্রহণ করেন।