শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সৈনিক মোঃ তিতাস শেখের মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের শোক

সৈনিক মোঃ তিতাস শেখের মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের শোক

বিপুল চন্দ জেলা প্রতিনিধি ফরিদপুর 

কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানে দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য সৈনিক মো. তিতাস শেখের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম এমপি।
এক শোকবার্তায় তিনি বলেন, ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামের সন্তান তিতাস শেখ দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গ করেছেন। তাঁর এই আত্মত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
শামা ওবায়েদ ইসলাম মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি শোকসন্তপ্ত বাবা আফজাল শেখ, পরিবারের সদস্য, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি মহান আল্লাহর কাছে শোকসন্তপ্ত পরিবারকে এ অপূরণীয় শোক সহ্য করার শক্তি ও ধৈর্য কামনা করেন।